অনলাইনে কোরবানির বুকিং শুরু

২০ জুলাই, ২০২০ ২০:০৭  
মহামারির সময়ে ঘরে বসেই কুরবানির কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যেই জমে উঠেছে ডিজিটাল হাট। এই হাটে কেনা কোরবানির পশু জবেহ থেকে শুরু করে বিলিবন্টন এবং বাসায় পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংস্থাটির সহযোগি হিসেবে শরিয়াহ মোতাবেক পশু কোরবানি ও অভিজ্ঞ কসাই দ্বারা মাংস প্রসেসিং করে হোম ডেলিভারি সুবিধা দিতে আজ থেকে বুকিং শুরু করেছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব। উদ্যোগ বাস্তাবায়নে সহযোগী হয়েছে আইসিটি বিভাগ এবং ডেইরি ফার্মারস এসোসিয়েশন। আগামী ২৫শে জুলাই পর্যন্ত চলবে বুকিং সুবিধা চলবে বলে জানানো হয়েছে। ডিজিটাল হাট সূত্রে জানাগেছে, শুধুমাত্র ঢাকাবাসীদের জন্য এই সুবিধা দেয়া হবে। কোরবানির পশুটি সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ২৮ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে পৌঁছে দিতে হবে। কসাই ও হোম ডেলিভারি বাবদ চার্জ ধরা হয়েছে পশুর ক্রয় মূল্যের ২৩ শতাংশ। গরু/মহিষ এর কসাই সেবা বুকিং করতে ৫০০০ টাকা এবং ছাগলের জন্য ১০০০ টাকা ধার্য করা হয়েছে। বাকি টাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু পৌঁছে দেয়ার সময় প্রদান করতে হবে। সেবারা অধীনে মাংস প্রসেসিং এর পর ৪ কেজি ফুড গ্রেড পেকেট মূল মাংস এবং কলিজা, গিলা, ফ্যাপসা, তিল্লি, গুদ্দা, পায়া, মাথার মাংস, মগজ, জিহ্বা, আলাদা প্যাকেটে দেয়া হবে।